Terms of Service
শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ২৫ অক্টোবর ২০২৬
দাওয়াতনামা থেকে অর্ডার করলে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন। সহজ ভাষায় লেখা, যাতে অর্ডারের আগে সবকিছু পরিষ্কার থাকে।
সেবা
- দাওয়াতনামা বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, আকিকা, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানের ডিজিটাল দাওয়াত পেজ তৈরি করে।
- প্রত্যেক অতিথির নামে আলাদা লিংক তৈরি হয়। দাওয়াত পাঠান ক্লায়েন্ট নিজে, নিজের WhatsApp থেকে।
- কোন প্যাকেজে কী থাকবে, তা হোম পেজের প্যাকেজ অংশে লেখা আছে।
পেমেন্ট
- অর্ডার নিশ্চিত করতে ৫০% অগ্রিম দিতে হয়। অগ্রিম পাওয়ার পর কাজ শুরু হয়।
- দাওয়াত পেজ তৈরি হলে আর আপনি অনুমোদন দিলে বাকি ৫০% দিতে হয়। এরপর অতিথিদের লিংক ও পাঠানোর পেজ দেওয়া হয়।
- পেমেন্ট করা যায় বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে।
সময় ও সংশোধন
- সব তথ্য আর ছবি পাওয়ার পর সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ডেমো দেওয়া হয়।
- ডেমো দেখে নাম, তারিখ, লেখা বা ছবিতে ভুল থাকলে আমরা বিনা খরচে ঠিক করে দিই।
- অনুমোদনের পর নতুন অতিথি যোগ করা বা ছোটখাটো তথ্য বদলানো যায়। পুরো ডিজাইন বদলাতে হলে আলাদা খরচ লাগতে পারে।
আপনার দায়িত্ব
- নাম, তারিখ, সময়, ভেন্যু আর অতিথিদের নম্বর সঠিক দেওয়া আপনার দায়িত্ব। পাঠানোর আগে ডেমো ভালো করে দেখে নিন।
- যে ছবি, ভিডিও বা তথ্য দেবেন, তা ব্যবহারের অধিকার আপনার থাকতে হবে।
- যাদের আপনি চেনেন বা যারা দাওয়াত পেতে পারেন, শুধু তাদের নম্বরই দেবেন। দাওয়াতের লিংক বিজ্ঞাপন বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।
- WhatsApp-এ মেসেজ পাঠানো WhatsApp-এর নিয়ম মেনে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে হয়। অচেনা নম্বরে একসাথে অনেক মেসেজ পাঠালে WhatsApp অ্যাকাউন্ট সীমিত করতে পারে, এর দায় দাওয়াতনামার নয়।
বাতিল ও টাকা ফেরত
- ডিজাইনের কাজ শুরুর আগে অর্ডার বাতিল করলে অগ্রিম টাকা পুরো ফেরত দেওয়া হয়।
- ডিজাইনের কাজ শুরু হয়ে গেলে অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়।
- অনুষ্ঠানের তারিখ বদলালে বিনা খরচে দাওয়াত পেজের তারিখ হালনাগাদ করে দেওয়া হয়।
দাওয়াত পেজ কতদিন থাকবে
অনুষ্ঠানের পর দাওয়াত পেজ ৬ মাস পর্যন্ত খোলা থাকে। এরপর তা বন্ধ করে তথ্য মুছে ফেলা হয়। বিস্তারিত দেখুন গোপনীয়তা নীতি পেজে।
অন্যান্য
- ইন্টারনেট, হোস্টিং বা WhatsApp-এর কারণে কোনো সাময়িক সমস্যা হলে আমরা যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করি।
- দাওয়াতনামা প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ করতে পারে। অর্ডারের সময় যে শর্ত চালু ছিল, সেই অর্ডারে সেটাই প্রযোজ্য হবে।
যোগাযোগ
দাওয়াতনামা (Dawatnama) · WhatsApp ও ফোন: 01304015811 · ইমেইল: info@dawatnamabd.com
দাওয়াতনামা (Dawatnama) · WhatsApp ও ফোন: 01304015811 · ইমেইল: info@dawatnamabd.com
গোপনীয়তা নীতি · শর্তাবলি · © ২০২৬ দাওয়াতনামা